শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় আহত স্কুল শিক্ষিকার মৃত্যু

আবু মুছা আল শিহাব
শাহরাস্তিতে নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফাতেমা-তুজ-জোহরা (২৮) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার স্কুলে যাওয়ার পথে বানিয়াচোঁ এলাকায় অটোরিক্সা সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক উনার অবস্থা অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করে।
সড়ক দুর্ঘটনায় নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা-তুজ-জোহরা চারদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর সোমবার (২৯ নভেম্বর) মারা যান। উনার মৃত্যুর সংবাদ শুনে আত্মীয়-স্বজন শিক্ষকমন্ডলী ছাত্র-ছাত্রী অভিভাবকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্বামী ও এক মেয়ে রেখে গেছেন।

৩০ নভেম্বর, ২০২১।