নোমান হোসেন আখন্দ
৪র্থ ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে শাহরাস্তির ১০টি ইউনিয়নে ১১ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী, ১৭ জন সাধারণ সদস্য ও ১ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
শাহরাস্তি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মো. আবুল কাসেম জানান, বিভিন্ন ইউনিয়নে দায়িত্বরত রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন জানিয়ে ১১ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী, ১৭ জন সাধারণ সদস্য ও ১ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
প্রত্যাহার করা চেয়ারম্যান প্রার্থীরা হলেন- মেহার উত্তর ইউনিয়নে মো. আবদুর রশীদ পাটোয়ারী (স্বতন্ত্র), সুচীপাড়া দক্ষিণ ইউনিয়নে মো. গোলাম মোস্তফা (স্বতন্ত্র), মো. সারোয়ার হোসেন জুয়েল (স্বতন্ত্র), মো. ছিদ্দিকুর রহমান (স্বতন্ত্র), সুচীপাড়া উত্তর ইউনিয়নে মো. লোকমান হোসেন (স্বতন্ত্র), রায়শ্রী উত্তর ইউনিয়নে মো. সাইফুল ইসলাম মাসুদ (স্বতন্ত্র), টামটা দক্ষিণ ইউনিয়নে ইঞ্জি. মো. সাইফুল ইসলাম দুলাল (স্বতন্ত্র), মো. আবুল খায়ের মোল্লা (স্বতন্ত্র), টামটা উত্তর ইউনিয়নে মো. রবিউল আলম (স্বতন্ত্র) ও মো. রতন বেপারী সেলিম।
সাধারণ সদস্য পদে প্রত্যাহারকৃতরা হলেন- টামটা দক্ষিণ ইউনিয়ন ৩নং ওয়ার্ডে মো. মাহবুবুর রহমান ও আবিদ আলী, রায়শ্রী দক্ষিণ ২নং ওয়ার্ডে মো. খোরশেদ আলম, রায়শ্রী উত্তর ৫নং ওয়ার্ডে মো. আবুল কাশেম, টামটা উত্তর ২নং ওয়ার্ডে মো. আনোয়ার হোসেন, ৭নং ওয়ার্ডে আনিছুর রহমান, ৫নং ওয়ার্ডে মাসুদ আলম, ৮নং ওয়ার্ডে মো. আলাউদ্দিন হোসেন ও মাইনুল হাসান, সুচীপাড়া দক্ষিণ ১নং ওয়ার্ডে ছিদ্দিকুর রহমান, ৪নং ওয়ার্ডে শাহ আলম শেখ, হুমায়ুন কবির ও গোলাম মোস্তফা, সুচীপাড়া উত্তর ১নং ওয়ার্ডে মো. মাছুম, ৩নং ওয়ার্ডে মো. কামাল, ৫নং ওয়ার্ডে এমরান হোসেন ও ৬নং ওয়ার্ডে মো. আবুল কালাম পাটোয়ারী।
সংরক্ষিত নারী সদস্য পদে প্রত্যাহার করেন- মেহের উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে (৭, ৮ ও ৯নং ওয়ার্ডে) নুরজাহান আক্তার।
উল্লেখ্য, শাহরাস্তির ১০টি ইউনিয়নে ৫৫ জন চেয়ারম্যান প্রার্থী, ৯৪ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ও ৩৯৬ জন সাধারণ সদস্য পদে প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ৭ ডিসেম্বর প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ও ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে রায়শ্রী উত্তর ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে (ইভিএম) ইলেকট্রোরাল ভোটিং মেশিন এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
০৭ ডিসেম্বর, ২০২১।
