শাহরাস্তিতে ৩ সন্তানের জনকের ঝুলন্ত লাশ ও বিদ্যুৎস্পষ্ট হয়ে কিশোরের মৃত্যু

 

নোমান হোসেন আখন্দ

শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের পাথৈর মুন্সী বাড়িতে ৩ সন্তানের জনক মো. আরিফ হোসেন (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা যায়, সকালে পাশর্^বর্তী আমিরুল হকের বাড়ির পুকুর পাড়ের মেহগনি গাছে নিহতের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত মো. আরিফ হোসেন (৩২) ওই গ্রামের আখতারুজ্জামানের ছেলে। নিহত আরিফের ৩ শিশু ছেলে সন্তান রয়েছে।

শাহরাস্তি থানার ওসি মো. আবদুল মান্নান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে শাহরাস্তি থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

অপরদিকে শাহরাস্তিতে বিদ্যুৎস্পষ্ট হয়ে এক কিশোর (১৪) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় পৌরসভার ৯নং ওয়ার্ডের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানায়, চিতোষী পশ্চিম ইউনিয়নের লালিয়াপাড়া গ্রামের হাসনাবাড়ির মৃত. হারুনুর রশিদের ছেলে মো. শাকিল হোসেন (১৪) ঘটনার সময় পৌরসভার নিজমেহার মোল্লা বাড়ির আকবর আলীর ছেলে আলী আসগর মোল্লার ঘরের সিলিংয়ের কাজ করছিল। এ সময় সে বিদ্যুৎস্পষ্ট হয়ে আহত হলে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। নিহত কিশোর শাকিল হোসেন, শাহরাস্তির মেহার কালীবাড়ি বাজারের ওসমান থাই এল্যুমিনিয়ামের স্বত্বাধিকারী মো. আবু বকরের একজন শ্রমিক।

এ বিষয়ে শাহরাস্তি থানার ওসি আবদুল মান্নান জানান, নিহতের পরিবারের পক্ষ হতে কোন অভিযোগ না থাকায়। এ বিষয়ে কোন মামলা হয়নি।

২৪ জুন, ২০২১।