ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। পানিতে পড়ে যাওয়া ভাই আল আমিনকে অসুস্থবস্থায় উদ্ধর করা হয়েছে।
সরেজমিনে জানা যায়, বুধবার (২৩ জুন) সকালে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মুলপাড়া সরখাল গ্রামের কাজী বাড়িতে খেলা করতে করতে গিয়ে বাড়ির পুকুরে পড়ে যায় মিম (৫) ও আলআমিন (৩) নামে ভাই-বোন। তবে ভাই আলামিন বেঁচে গেলেও বোন মিমের করুণ মৃত্যু হয়েছে। আল-আমিন ও নিহত মিম ওই বাড়ির ইমাম হোসেনের ছেলে মেয়ে।
স্থানীয়রা জানান, বুধবার সকাল বেলায় শিশু দুটি বাবা-মার আগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা ভাই বোনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. ফরহাদ উল করিম জানান, একটি মেয়ে শিশুটি মারা যায় অপরজন ছেলে শিশুটিকে চিকিৎসা দেওয়া হয়েছে বর্তমানে সে আশংকামুক্ত। এদিকে একই দিনে ফরিদগঞ্জ পৌরসভা ৪নং ওয়ার্ডের রুদ্রগাঁও তালুকদার বাড়িতে পানিতে পড়ে সিয়াম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সিয়াম ওই বাড়ির বাসিন্দা প্রবাসী জসিম উদ্দিন তালুকদারের মেঝো ছেলে।
স্থানীয়রা জানায়, মায়ের আগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরে পড়ে যায়, খোজা-খুজির পর তাকে না পেয়ে বাড়ির পুকুরে অনেকে মিলে খোঁজ করলে সিয়ামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।
২৪ জুন, ২০২১।
