শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রেস বিজ্ঞপ্তি
‘নাটক হোক অসুন্দরের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ’ এই স্লোগানকে সামনে রেখে বুধবার (২০ জানুয়ারি) শাহরাস্তি উপজেলার একমাত্র নাট্য ও সাংস্কৃতিক সংগঠন শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তর ঠাকুরবাজারস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে কেক কেটে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক, শিল্পপতি আলহাজ সফিক মজুমদার। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর প্রধান উপদেষ্টা ও শাহরাস্তি উপজেলা কমিউনিটি পুলিশ সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এমএ আউয়াল মজুমদার।
শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আমরুজ্জামান সবুজের সভাপতিত্বে ও সাধারণ এরশাদ আলম বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যগোষ্ঠীর উপদেষ্টা ডা. মফিজুর রহমান মজুমদার, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, শাহরাস্তি উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর সিনিয়র সহ-সভাপতি শওকত হোসেন রুবেল, সহ-সভাপতি শিল্পী আতাউর, সাংগঠনিক সম্পাদক বিএম নয়ন, দপ্তর সম্পাদক রকি সাহা, প্রচার সম্পাদক শিল্পী আরমান হোসেন, নাট্য সম্পাদক আখের হোসেন, সদস্য নাজমুল হক জুয়েল, সাকিল হোসেন মজুমদার, শিল্পী হাবিবুর রহমান রুবেল, রৌশনারা বেগম, শাহনাজ আক্তার, আল আমিনসহ সংগঠনের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন ১৯৯৬ সালের আগে শাহরাস্তি উপজেলায় কোন ধরনের নাটক বা সাংস্কৃতিক সংগঠন ছিলো না। ১৯৯৬ সালে উপজেলার কৃতী সন্তান বিশিষ্ট সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয় উপজেলার মানুষের সুখ দুঃখ, বাল্যবিবাহ, যৌতুক, সন্ত্রাস, মাদক মুক্ত সমাজ গড়তে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র পরিসরে সাংস্কৃতিক চর্চা শুরু করেন। আজ এই সংগঠন ধিরে ধিরে উপজেলায় নয় শুধু জেলা, বিভাগে এমন কি দেশের বাইরেও শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর পরিচিত রয়েছে।
শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত সবাইকে প্রবাস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়।
তিনি তার বক্তব্যে বলেন, আজ সংগঠেনের যে অর্জন এটি আমার একার নয় এটি সবার অর্জন। তিনি জানান, চলতি বছরই শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী পরিবারের পক্ষ থেকে সাংস্কৃতিক সংগঠন, সাংস্কৃতিক কর্মী, মুক্তিযোদ্ধা, শিক্ষকসহ নানা পেশায় অবদান রাখায় সম্মাননা স্মারক, পারিবারিক মিলন মেলা করার ঘোষণা দেন। আর এটি বাস্তবায়ন করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।
২১ জানুয়ারি, ২০২১।