শাহরাস্তি উপজেলা পরিষদ উপ-নির্বাচন উপলক্ষে আ.লীগের সভা

দলের সৎ, যোগ্য, দায়িত্বশীল ও গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়নে সমর্থন জানান
……….মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

নোমান হোসেন আখন্দ
দলের দায়িত্বশীল, সৎ, যোগ্য ও সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তির প্রতি দলীয় মনোনয়নে সমর্থন জানানোর প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। সোমবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় আসন্ন শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় টেলিকফারেন্সে প্রধান অতিথির বক্তব্য তিনি ঐ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, প্রয়াত সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদ উল্ল্যাহ চৌধুরী একজন নিরহংকার ভালো মানুষ ছিলেন। যিনি সব মানুষের মনে একজন আস্থাভাজন ব্যক্তি হিসেবে স্থান করে নিতে সক্ষম হয়েছিলেন। আগামি দিনে শাহরাস্তি উপজেলা পরিষদে এমন একজন ভালো মানুষের প্রয়োজন। সে লক্ষ্যকে সামনে রেখে আপনাদের অকুণ্ঠ সমর্থন, জেলা আওয়ামী লীগ, কেন্দ্রিয় আওয়ামী লীগ ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানাবো।
শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন শাহরাস্তি পৌর মেয়র হাজি আবদুল লতিফ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু, কেন্দ্রীয় যুব মহিলা লীগ নেত্রী নাসরিন জাহান চৌধুরী শেফালী, পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মো. রেজাউল করিম মিন্টু, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন তুষার, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ইলিয়াছ মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড.এম আনোয়ার, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন নাহার কাজল, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল আউয়াল মজুমদার, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির লিটন, খোকন সরকার, সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোস্তফা কামাল, আওয়ামী লীগ নেতা ইঞ্জি. মকবুল হোসেন, পৌর আওয়ামী লীগের সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
কার্যনির্বাহী কমিটির সভায় প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে দলীয় মনোনয়নের জন্য ৮ জন প্রার্থীর নাম প্রস্তাব করা হয়। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদার, সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগ সদস্য মো. কামরুজ্জামান মিন্টু, সাবেক কেন্দ্রীয় মহিলা যুবলীগ নেত্রী নাসরিন জাহান শেফালী, পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক রেজাউল করিম মিন্টু, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন তুষার, উপজেলা আওয়ামী লীগ আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ইলিয়াছ মিন্টু, আওয়ামী লীগ নেতা খিজির হায়দার ও ইঞ্জি. মকবুল হোসেন।
০৭ সেপ্টেম্বর, ২০২১।