হাজীগঞ্জের ডা. এমএ ইসলাম সুমন কনসালটেন্ট হিসেবে নিয়োগ পেলেন

 

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে ভিআইপি হাসপাতালের চেয়ারম্যান, ডা. এমএ ইসলাম সুমন জাতীয় বেতন স্কেলের ৬ষ্ঠ গ্রেডের কনসালটেন্ট (এনেস্থিসিওলজি) পদে নিয়োগ পেয়েছেন। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল) থেকে ‘ডিএ’ কোর্স সম্পন্ন করেন।
ডা. এম এ ইসলাম সুমন একজন পেইন মেডিসিন বিশেষজ্ঞ। কর্মক্ষেত্রে সফলতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, ডা. এম.এ ইসলাম সুমন ভিআইপি হাসপাতাল ছাড়াও আরিয়ানা হাসপাতালের চেয়ারম্যানের হিসাবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি শাহমিরান হাসপাতালের চেয়ারম্যানের পদে দায়িত্বে ছিলেন।
০৭ সেপ্টেম্বর, ২০২১।