নোমান হোসেন আখন্দ
শাহরাস্তি পৌরসভা বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ জুন) বিকেলে শাহরাস্তি পৌরসভার হলরুমে এ বাজেট ঘোষণা করা হয়। এতে ২০২১-২২ অর্থবছরে শাহরাস্তি পৌর মেয়র করোনাকালীন পৌরবাসীর সুখ দুঃখের কথা চিন্তা করে এ বাজেট ঘোষণা করেন।
এবারের ঘোষিত বাজেটে রাজস্ব আয় ৮ কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকা এবং রাজস্ব ব্যয়ের খাত ৮ কোটি ৪১ লাখ ৭০ হাজার টাকা, উদ্বৃত্ত ১৩ লাখ ৫০ হাজার টাকা ধরা হয়েছে। বাজেটে রাজস্ব খাতে উন্নয়ন আয় ৩০ কোটি ৩৭ লাখ ৪৫ হাজার টাকা, এতে উন্নয়ন খাতে ব্যয় ৩০কোটি ৩৭লাখ টাকা উদ্বৃত্ত ৪৫ লাখ টাকা ধরা হয়। সর্বমোট আয় ধরা হয়েছে ৪০ কোটি ৪৪ লাখ ২৫ হাজার টাকা, একই সঙ্গে ব্যয় ৪০ কোটি ৫ লাখ ১০ হাজার টাকা এতে উদ্বৃত্ত বাজেট ধরা হয়েছে ৩৯ লাখ ১৫ হাজার টাকা। সর্বমোট রাজস্ব বাজেট ৯ কোটি ৫০ লাক ৩০ হাজার টাকা। মোট উন্নয়ন বাজেট ৩০ কোটি ৯৩ লাখ ৯৫ হাজার টাকা ধরা হয়।
বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভার পৌর সচিব তোফায়েল আহমেদ শেখ, সহকারী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. হাসানুজ্জামান, ওয়াটার পরিদর্শক সাইদুর রহমান, হিসাবরক্ষক মানিক লাল ঘোষসহ পৌরসভার প্যানেল মেয়র, ১০টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও ৪ জন নারী কাউন্সিলর।
০১ জুলাই, ২০২১।
