
অপরাধ নির্মূলে বিট পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
………………ওসি শাহআলম
শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তি থানা পুলিশের উদ্যোগে পৌর ৭নং ওয়ার্ডে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় ঠাকুর বাজারস্থ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
বিট পুলিশিং পৌর ৭নং ওয়ার্ড সভাপতি আরব আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহআলম। তিনি তার বক্তব্য বলেন, শাহরাস্তি উপজেলার প্রাণকেন্দ্র এ পৌর ৭নং ওয়ার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ থেকে এ এলাকার একটি মাদক মামলাও যেন থানায় না আসে। শাহরাস্তি উপজেলায় ৩ লাখ জনগোষ্ঠীর জন্য মাত্র ৫০ জন পুলিশ সদস্য রয়েছে। সেজন্য অপরাধ নিয়ন্ত্রণে জনগণ ও পুলিশের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। আমরা বিশ^াস করি যে কোন অপরাধ নির্মূলে বিট পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা শপথ করতে চাই আজ থেকে এ এলাকায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ও কমিউনিটি পুলিশিং উপদেষ্টা ডা. খোরশেদ আলম, থানার উপ-পরিদর্শক আবদুল আউয়াল, পৌর কমিউনিটি পুলিশিং সভাপতি ও কাউন্সিলর নূর মোহাম্মদ মোল্লা, সাধারণ সম্পাদক আবদুল মান্নান বেপারী, পৌর বিট পুলিশিং ৭নং ওয়ার্ড উপদেষ্টা মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক সফিকুল করিম তপন, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও পৌর ৭নং ওয়ার্ড বিট পুলিশিং যুগ্ম-সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, পৌর কাউন্সিলর রাবেয়া আক্তার।
সাংবাদিক রফিকুল ইসলামের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন পৌর ৭নং বিট পুলিশিং নেতা খোরশেদ আলম, শুকুর আলম, ছেতু মৃধা, দেলোয়ার হোসেন, শোমা ঘোষ, মোরশেদ আলম, শাহজাহান মৃধা, গনেশ পাল প্রমুখ।
