
হাইমচর ব্যুরো
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে দলীয় সমর্থন পেলেন উপজেলা যুবলীগ আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী। জাহাঙ্গীর বেপারী দলীয় সমর্থন পাওয়ার সংবাদটি হাইমচরে পৌঁছামাত্র নেতাকর্মীদের মাঝে আনন্দ-উল্লাস করে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।
ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর বেপারী জানান, গত শনিবার সন্ধ্যায় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বাসভবনে চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেন। ঐ সভায় তিনি আমাকে হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা দেন।
