শাহরাস্তি বলশীদ হাজী আকুব আলী উবির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর

নতুন প্রজন্মই আমার সব প্রেরণার উৎস
……… মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি
নোমান হোসেন আখন্দ
শাহরাস্তির বলশীদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল রোববার বিকাল ৩টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি তাঁর বক্তব্য বলেন, আমার বাবা নেই, আমার বাবা ছিলেন আমার আদর্শ, আমার মা নেই, আমার স্ত্রীও নেই- যারা ছিলেন আমার সব প্রেরণার উৎস। আজ তারা কেউই নেই, আজকের নতুন প্রজন্মই আমার সব প্রেরণার উৎস। বাংলার মাটিতে আমার যে অধিকার রয়েছে, একজন ভিক্ষুকেরও সমান অধিকার রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে তার সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব মানুষকে বসবাসের সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সব শিক্ষার্থী যেন উন্নত পরিবেশে লেখাপড়া করতে পারে সেজন্য প্রতিষ্ঠানগুলোতে নতুন ভবন ও আধুনিকায়নের কাজ চলমান রয়েছে।
সারা দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, ২০৪১ সালের আগেই আমরা বিশে^র বুকে উন্নত রাষ্ট হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ।
বলশীদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইঞ্জি. মকবুল হোসেনের সভাপতিত্বে এবং টামটা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দিদার হোসেন পাটোয়ারীর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরিদ উল্ল্যাহ চৌধুরী, পৌর মেয়র হাজি আবদুল লতিফ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল মজুমদার, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, যুগ্ম-সম্পাদক খোকন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা আহসান উল্ল্যাহ চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল চন্দ্র দেবনাথ, উপজেলা যুবলীগ আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, যুগ্ম-আহ্বায়ক ওমর ফারুক দর্জি, যুবলী নেতা আলমগীর কবির পলাশ, উপজেলা ছাত্রলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ হোসেন প্রমুখ।