স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহ্তলী কামিল মাদরাসার পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক ও শাহতলী কামিল মাদরাসা গভর্নিং বডির
সভাপতি বেগম অঞ্জনা খান মজলিশকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বুধবার (৬ জানুয়ারি) দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শাহতলী কামিল মাদরাসার সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী এ ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় নবাগত জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। মাদরাসার সহ-সভাপতি সাংবাদিক সোহেল রুশদী মাদ্রাসার পক্ষে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জাানান। এসময় উপস্থিত ছিলেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. মোহাম্মদ বিলাল হোসাইন।
৭ জানুয়ারি, ২০২১।
