হাইমচরে গাজীপুর ইউনিয়নে বিট পুলিশিং সভা

 

সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলার গাজীপুর ইউনিয়নের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লাহ।
এসময় তিনি বলেন, বিট পুলিশিং কার্যক্রম সমাজের সর্বস্তরের মানুষজনের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিট পুলিশিংয়ের ফলে এলাকায় অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সাথে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। আমি চাই হাইমচরের শান্তি-শৃংখলা যেন সব সময় বজায় থাকে। আপনারা যে কোন বিষয়ে আমার সাথে সরাসরি আলাপ করবেন। আপনাদের সহযোগিতায় হাইমচরকে অপরাধমুক্ত একটি মডেল থানারুপে রুপান্তরিত করবো।
সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাবিবুর রহমান রাড়ী, শাহআলম গাজী, রামকৃষ্ণ সরকারসহ হাইমচর থানার কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
৭ জানুয়ারি, ২০২১।