
স্টাফ রিপোর্টার
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের রেতৃবৃন্দ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির সাথে সৌজন্য সাক্ষাত করে এই ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দকে সত্য ও ন্যায়ের পথে থেকে সংবাদ পরিবেশনের জন্য নির্দেশ প্রদান করেন। তিনি সাংবাদিকদের সঠিক ও সুন্দরের পথে থাকার জন্য আহ্বান করেন।
ফুলেল শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক শেখ আল মামুন, সহ-সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মিজান লিটন, যুগ্ম-সম্পাদক মানিক দাস, সাংগঠনিক সম্পাদক শাওন পাটওয়ারীসহ আরো অনেকে।
০৩ অক্টোবর, ২০১৯।
