শিক্ষামন্ত্রীর অভিনন্দন

চাঁদপুর প্রেসক্লাবের ২০২০ সালের কার্যনির্বাহী পরিষদের সভাপতি ইকরাম চৌধুরী ও সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহসহ সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি এক শুভেচ্ছা বার্তায় প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, আমার প্রত্যাশা থাকবে চাঁদপুরের কলম সৈনিকরা প্রগতি, অগ্রগতি ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে। সব অন্যায়, অনাচার ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সবসময় তাঁরা সোচ্চার থাকবেন। আমি সব সাংবাদিক ভাইয়ের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।