
স্টাফ রিপোর্টার
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির পক্ষে চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ানের ব্যক্তিগত উদ্যাগে রামপুর ইউনিয়নে সাধারণ জনগণের মাঝে মাস্ক এবং ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। গতকাল সোমবার দুপুরে ইউনিয়নের দিনমজুর ও অসহায়দের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
সম্প্রতি সারা বিশ্বে করোনার আতংকে মানুষের জীবন থমকে দাঁড়ানোর উপক্রম হয়েছে। বাংলাদেশে করোনা আক্রান্তের খবরের পর দিনমজুরদের কাজ বন্ধ হয়ে গেছে। সরকারের ঘোষণা অনুযায়ী চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির নিজ এলাকা, সদর উপজেলার রামপুর ইউনিয়নে করোনা প্রতিরোধে জন্য দিনমজুরদের ঘরে থাকার জন্য অনুরোধ জানিয়ে অসহায় দুঃস্থদের মাঝে চাল বিতরণ করেন।
সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজওয়ান বলেন, যতদিন বাঁচি, এভাবেই সাধারণ মানুষের পাশে থেকে সেবা করে যাবো। রামপুরের সর্বস্তরের মানুষের যেকোন বিপদে-আপদে ঝাঁপিয়ে পড়ে তাদের সেবা করবো ইনশাল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন লিট, রামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আহসান পাটওয়ারীসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
