শিক্ষামন্ত্রীর ভাই ও স্বামীর সুস্থতায় রামপুরের বিভিন্ন মসজিদে দোয়া

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বারাকাত মো. রেজওয়ানের উদ্যোগে ভাষাবীর মরহুম এমএ ওয়াদুদ সন্তান ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির বড় ভাই, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু এবং শিক্ষামন্ত্রীর স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের সুস্থতা কামনায় রামপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত। গত সোমবার (২৪ আগস্ট) সদর উপজেলার রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে এ দোয়ার আয়োজন করা হয়।
রাঢ়ীরচর পাটওয়ারী বাড়ি জামে মসজিদে দোয়ায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রীর চাচা আউয়াল হোসেন পাটওয়ারী, আক্তার হোসেন পাটওয়ারী, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান, সাংবাদিক মো. গিয়াস উদ্দিন রানা, কামরাঙ্গা কলেজ ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন সাথিল।
কামরাঙ্গা বাজার জামে মসজিদে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মো. সহিদুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অলি আহম্মাদ, আওয়ামী লীগ নেতা হান্নান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুল্লাহ পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রলীগ নেতা তামিম হোসেন।
পূর্ব চরবাকিলা জামে মসজিদে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন লিটু, যুবলীগ নেতা মোহাম্মদ হোসেন। বড়সুন্দর জামে মসজিদে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল কালাম পাটওয়ারী।
সকদি পাচগাঁও ঈদগাহ জামে মসজিদে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন মাস্টার, ইসমাইল মাস্টার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লেয়াকত আলী খান, ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন মজুমদার।
আলগী পাচগাঁও রাজারহাট জামে মসজিদে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম তালুকদার, সাবেক সভাপতি আব্দুল হাই মিজি, বর্তমান সাধারণ সম্পাদক ইছাহাক তপদার, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার।
পশ্চিম চরবাকিলা জামে মসজিদে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হাজি, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন পাঠান, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন।
দেবপুর জামে মসজিদে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহসিন প্রধানীয়া, সাধারণ সম্পাদক আ. খালেক খান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহসীন খান।
উত্তর মনিহার জামে মসজিদে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী সোহেল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক কবির খান, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রাজন, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক আরিফ হোসেন।
বদরখোলা জামে মসজিদে উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সোহেল মিজি। পাঁচবাড়ীয়া জামে মসজিদে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচ্চু তালুকদার।
ছোট সুন্দর জামে মসজিদে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ লিটন পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের সভাপতি আহসান পাটওয়ারী, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আহম্মাদ বেপারী, আজাদ পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রলীগের নেতা জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী ও রাকিব হোসেন তালুকদারের উপস্থিতিতে দোয়া অনুষ্ঠান সমাপ্ত হয়।
এদিকে একই দিন বাদ মাগরিব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা সহিদুল ইসলামের উপস্থিতিতে উত্তর কামরাঙ্গা জামে মসজিদেও দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু গত কয়েকদিন যাবত অসুস্থ। এছাড়া শিক্ষামন্ত্রীর স্বামী বেশ কয়েক মাস যাবত অসুস্থ রয়েছেন। তাদের দ্রুত রোগমুক্তি ও শোকাবহ মাসে ১৫ আগস্টের নিহত সব শহীদের আত্মার মাগফেরাত এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
২৬ আগস্ট, ২০২০।