নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ১০ মামলার আসামি মো. বিল্লাল হোসেন (৪১) গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে ২শ’ ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। গত সোমবার (২৪ আগস্ট) গভীর রাতে উপজেলার লাউতলী এলাকা থেকে গ্রেফতার করেন থানার এসআই মো. নুরুল ইসলাম।
এসআই নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা ও গাঁজাসহ জিআর ৫৩/১৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়। বিল্লাল লাউতলী গ্রামের মৃত মো. আবুল বাশার খানের ছেলে। তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে এবং সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার হওয়া আসামিকে মঙ্গলবার চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
২৬ আগস্ট, ২০২০।
