
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রীর ডা. দীপু মনি এমপির স্বামী অ্যাড. তৌফিক নেওয়াজের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করে চাঁদপুর ব্যাংক কর্মচারী ফেডারেশন। গতকাল রোববার বাদ আছর শহরের বাইতুল আমিন জামে মসজিদে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাও. মোহাম্মদ ত্বোয়াহা।
এসময় ব্যাংক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আজাদুর রহমান, মো. শরীফুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান হাওলাদারসহ নেতৃবৃন্দ ও সর্বস্তরের মুসল্লিরা দোয়ায় অংশগ্রহণ করেন।
২৯ জুলাই, ২০১৯।
