
মতলব দক্ষিণ ব্যুরো
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির স্বামী সিনিয়র আইনজীবি তৌফিক নেওয়াজের আশু রোগমুক্তি কামনায় গত বৃহস্পতিবার সকাল ১০টায় মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রহিম খান, মতলব দক্ষিণ উপজেলা আ.লীগের সহ-সভাপতি আনিছুজ্জামান চৌধুরী, মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বোরহান উদ্দিন খান, সহকারী প্রধান শিক্ষক মো. মাহাবুবুর রহমান।
মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মতলব দারুল উলূম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাও. মো. আলাউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন মতলব উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহজাহান সরকার, সাংবাদিক মাহফুজ মল্লিকসহ বিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্র্থীবৃন্দ।
৩ আগস্ট, ২০১৯।
