শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির দীর্ঘায়ু ও স্বামীর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

স্টাফ রিপোর্টার
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি’র দীর্ঘায়ু এবং তাঁর স্বামী তৌফিক নেওয়াজের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। গতকাল রোববার বাদ আসর শহরের বাসস্ট্যান্ড গোর-এ গরিবা কমপ্লেক্সে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক তানজির রেজা রনির উদ্যোগে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাসস্ট্যান্ড গোর-এ গরিবা কমপ্লেক্সের খতিব আব্দুর রশিদ।
দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. বদরুল আলম চৌধুরীসহ জেলা ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।