চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড আ.লীগের সম্মেলন

সম্মেলনের মাধ্যমে সংগঠন শক্তিশালী হয়
……… নাছির উদ্দিন আহমেদ

চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে ওয়ারলেস ইকরা কিন্ডারগার্টেন মাঠে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর পৌরসভার সবচেয়ে বড় ওয়ার্ড হলো ১৩নং ওয়ার্ড। আন্দোলন সংগ্রামে এই ওয়ার্ডের নেতৃবৃন্দের ভূমিকা কম নয়। সম্মেলন হলো সংগঠন শক্তিশালী করার জন্য। আপনাদের সুযোগ এসেছে সম্মেলনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব সৃষ্টি করার।
তিনি বলেন, জাতির পিতার রেখে যাওয়া স্বপ্নগুলো বাস্তবায়ন করতে জননেত্রী শেখ হাসিনা কাজ করছেন। শুধু তাই নয়, আজ সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। বিশ্ব বাংলাদেশের উন্নয়নের অগ্রগতি দিকে তাকিয়ে রয়েছে। নিজেরা বিশৃঙ্খলা করবেন না। আর বিশৃঙ্খলাকারীদের প্রশ্রয় দিবেন না। শক্তিশালী কমিটি গঠনে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটি স্বাধীন সোনার বাংলা পেয়েছি। বঙ্গবন্ধুর দেশের উন্নয়নে, মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। আজ তিনি বেঁচে থাকলে বাংলাদেশ আরো আগেই উন্নত দেশে পরিণত হতো। জাতির পিতাকে জিয়াউর রহমান হত্যা করেছে। আজ বঙ্গবন্ধু জীবিত থাকলে ২০২০ সালের আগেই বাংলাদেশ জাপান হয়ে যেতো।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। উদ্বোধকের বক্তব্য রাখেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ।
চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি যুবরাজ দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউন্সিলর মো. আলমগীর গাজীর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল্লাহ মাস্টার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, প্রচার ও প্রকাশনা বিষয়ক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল।
এসময় আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নুরুল ইসলাম নুরু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম বরকন্দাজ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিম, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, পৌর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ টুমু, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি শাহিদা বেগম, পৌর আওয়ামী লীগ সদস্য আলমগীর হোসেন ভূঁইয়া, মহিলা আওয়ামী লীগ সদস্য খাদিজা ফোরকান, ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আয়শা আক্তার, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মহসীন, শেখ রাসেল স্মৃতি সংসদের অশোক চক্রবর্তী, ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আবুল কাশেম গাজী, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাকন গাজী, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আল-আমিন ইসলাম সুমন প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে ৫ জন প্রার্থী নাম ঘোষণা করে। পরে ৪ জন প্রার্থী মো. আলমগীর গাজীকে সমর্থন দেন। পরে অতিথিরা জানান, উর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে আলোচনা করে পরে কমিটি ঘোষণা করা হবে।