শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির সুস্থতায় শাহমাহমুদপুরের মিলাদ ও দোয়া

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’র সুস্থতা কামনা করে চাঁদপুর সদর উপজেলার শাহতলীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) বিকাল সোয়া ৪টায় শাহতলী স্টেশন রোড জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মাসুদুর রহমান নান্টু। এ সময় তিনি বলেন, চাঁদপুরের উন্নয়নের রুপকার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি সম্পতি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। আল্লাহ যেন তাকে এ রোগ থেকে দ্রুত মুক্তি দেন সেজন্য সবার কাছে তিনি দোয়া কামনা করেন। এছাড়া শিক্ষামন্ত্রীর স্বামী তৌফিক নেওয়াজ, যুবলীগের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য জাফর ইকবাল মুন্নার জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।
শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আ. রব মাস্টার, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য শফিক কারী, সমাজসেবক ফজলুল হক মুন্সি, নুরুজ্জামান মুন্সি, আওয়ামী লীগ নেতা আবু নোমান পাটওয়ারী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহেল কারী, আওয়ামী লীগ নেতা কাশেম কারী, ছাত্রলীগ তম্ময় ইসলাম আনোয়ার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দোয়ায় অংশ নেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন শাহতলী স্টেশান রোড জামে মসজিদের মাওলানা আব্দুর বারী।
১৩ ডিসেম্বর, ২০২০।