স্টাফ রিপোর্টার
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ মে) বিকাল ৫টায় রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে এ কুলখানি অনুষ্ঠিত হয়।
বাদআসর অনুষ্ঠিত কুলখানিতে মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ও শুভাকাক্সক্ষীসহ অসংখ্য মানুষ তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন। চাঁদপুর থেকেও বিশিষ্টজন, প্রশাসনিক কর্মকর্তা ও দলের নেতাকর্মীবৃন্দ দোয়া মাহফিলে শরিক হন।
দোয়া মাহফিলে অংশ নেয়ায় পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন মরহুমার একমাত্র মেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং ছেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।
এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আমাদের মা তার রাজনৈতিক স্বামীর জীবনের সমস্ত ঝড়-ঝঞ্ঝার সংগ্রাম একাই সামাল দিয়েছেন। আমাদেরকে বড় করেছেন। তিরি সততা ও দৃঢ়তার সাথে বিগত চল্লিশ বছর শিক্ষকতা করেছেন। সন্তানদের আদর-যতেœ মানুষ করেছেন। তার অসংখ্য শিক্ষার্থীকে আদর্শ মানুষ হওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন। আমার মা ছিলেন অত্যন্ত সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত একজন মানুষ। আপনারা সবাই আমার মা’র জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামীন যেন তাকে বেহেশত নসিব করেন আমিন।
রহিমা ওয়াদুদের কুলখানি উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যরিস্টার তৌফিক নাওয়াজ, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম, অসীম কুমার উকিল এমপি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য ড. মিজানুর রহমান, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, সিআইপি জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম. মাহবুব উল আলম লিপন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নূর খান, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুলসহ নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
এছাড়া শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা দপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়, মঞ্জুরি কমিশনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সাবেক উপাচার্য অনেকেই দোয়া মাহফিলে অংশ নেন।
শিক্ষামন্ত্রীর দফতর থেকে জানানো হয়, ছাত্রলীগের প্রথম কাউন্সিল নির্বাচিত সাধারণ সম্পাদক মরহুম এমএ ওয়াদুদের সহধর্মিণী এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জাওয়াদুর রহিম ওয়াদুদের মা অবসরপ্রাপ্ত শিক্ষিকা রহিমা ওয়াদুদ গত ৬ মে ঢাকার কলাবাগানে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। ৭ মে তাকে বনানী কবরস্থানে তার স্বামীর কবরে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১৩ মে, ২০২৩।
