শিল্পের শহর চাঁদপুর শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত জেলা পর্যায়ে শিল্পের শহর কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরেও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে উন্মুক্ত স্থানে শিল্পের শহর চাঁদপুর শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় কাল রোববার বিকেল ৪টায় পর্যটন এলাকা চাঁদপুর বড় স্টেশন মোলহেডে শিল্পের শহর চাঁদপুর শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। সাংস্কৃতিক অণুষ্ঠানে চাঁদপুরের শীর্ষ শিল্পীবৃন্দ অংশগ্রহণ করবে। উন্মুক্ত এই শিল্পের শহর চাঁদপুর শীর্ষক সাংষ্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন চাঁদপুর জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ।