আলহাজ তোফাজ্জল হোসেন ঢালী উবি জেলা পর্যায়ে প্রথম

প্রেস বিজ্ঞপ্তি
জেলা পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় মাধ্যমিক স্তরে ১ম স্থান অধিকার করেছে মতলব দক্ষিণ উপজেলার আলহাজ তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দাউদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মঞ্জুরুল মোর্শেদ।
এই প্রথম জেলা পর্যায়ে মতলব দক্ষিণ উপজেলার কোন প্রতিষ্ঠান ১ম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এজন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাজহারুল হক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আলমগীর আমিন ঢালীর আন্তরিক সহযোগিতা এবং শিক্ষার্থীদের অধ্যবসায়কে কৃতিত্ব দিয়েছেন। তিনি আশাবাদী শিক্ষার্থীরা তাদের একাগ্রতা ও নিষ্ঠার দ্বারা বিভাগীয় পর্যায়েও ১ম স্থান অর্র্র্জন করে চাঁদপুর জেলার জন্য গৌরব বয়ে আনবে। এজন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।
