
মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার নাউরী আদর্শ ডিগ্রি কলেজের উন্নয়ন ফান্ডে এক লাখ টাকা অনুদান দিলেন পদ্মা ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ মো. মনিরুল হক। চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুলের মাধ্যমে ও নিজ বাড়ি নাউরীতে তার উপস্থিতিতে মনিরুল হক তার ব্যক্তিগত তহবিল থেকে ঐ টাকার চেক হস্তান্তর করেন।
এ সময় চেক গ্রহণ করেন নাউরী আদর্শ ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল আলাউদ্দিন (আলাল) ও প্রভাষক খোরশেদা আক্তার শীলা।
এ সময় উপস্থিত ছিলেন এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন মাষ্টার, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফয়েজ আহমেদ সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাড. জসিম উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা হারিস মাহমুদ দীপনসহ নেতৃবৃন্দ।
