
প্রেস বিজ্ঞপ্তি
‘শুভ কাজে সবার পাশে’ এই শ্লোগান নিয়ে গঠিত হলো কালের কণ্ঠ শুভসংঘ, চাঁদপুর সরকারি কলেজ কমিটি। এই উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে চাঁদপুর জেলা কমিটির সভাপতি লায়ন মাহমুদ হাসান খানের বাসভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি সাখাওয়াত ইমন, সাধারণ সম্পাদক ভিভিয়ান ঘোষ, কালের কণ্ঠ’র জেলা প্রতিনিধি ফারুক আহম্মদ। এতে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে রাসেল মাহমুদকে সভাপতি এবং রিয়াদ মাহমুদকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
এই কমিটির সদস্যরা হচ্ছেনঃ সহ-সভাপতি ফাতেমা আহমেদ তন্বী, মুশফিকা ইসলাম, অনুশ্রী উপাধ্যায়, যুগ্ম সাধারণ প্রণয় মন্ডল, নাবিলা করিম, সাংগঠনিক সম্পাদক তাহসিন সজীব, সহ-সাংগঠনিক সম্পাদক সাহীদ মাহমুদ, মারিয়া আক্তার, রাবেয়া আক্তার, কোষাধ্যক্ষ আফসানা মিমি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারজানা আক্তার, দপ্তর সম্পাদক মৌ সাহা, ক্রীড়া সম্পাদক নুর মোহাম্মদ, কর্মসূচী সম্পাদক খাদিজা বিনতে ইব্রাহিম, সমাজকল্যাণ সম্পাদক অনিক সাহা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রূপা আমেনা, নারী বিষয়ক সম্পাদক ফাতেমা খান। কার্যকরী সদস্যরা হচ্ছেনঃ রিয়াজ রহমান, ইতি ইসলাম, এহসান ফাহিম, তমালিকা রায় চৌধুরী, আসমা আক্তার, জান্নাতুল ফেরদৌস শাহজাদী, বুশরা বিনতে সাঈদ এবং শামীমা নাসরিন।
