স্টাফ রিপোর্টার
চাঁদপুরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। গত শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ
কার্যালয়ে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এই করোনাকালে আমরা আমাদের অনেক আপনজনকে হারিয়েছি। যারা সুস্থ আছি তাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পড়তে হবে এবং অবশ্যই অবশ্যই টিকা নিতে হবে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনার এই মহামারীর মধ্যেও দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে কারণ ৭১, ৭৫ ও ২১ আগস্টের খুনিরা এখনো সুযোগ খুঁজছে। তাই আমাদের সবাইকে এক ও অভিন্ন থেকে সকল অপশক্তিকে রোধ করতে হবে। আপনারা দোয়া করবেন যাতে আগের মতো আপনাদের সম্মান অক্ষুণ্ন রেখে আগামি দিনেও কাজ করে যেতে পারি।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়ার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ ইউসুফ গাজী, সন্তোষ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রঞ্জিত রায় চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. হেলাল হোসাইন, সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াছ, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ প্রমুখ।
০৫ সেপ্টেম্বর, ২০২১।
