………….শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

শাহ আলম খান
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ১৯২০ সালের ১৭ মার্চ মঙ্গলবার রাত ৮টায় সময় টুঙ্গিপাড়ায় জন্মগ্রহন করেন। ১৯২০ সালে দিনটি ছিলো মঙ্গলবার ঘটনাক্রমে। আর সেই আমরা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ (মুজিববর্ষ) উদযাপন করতে পারছি। আর আজকে আমরা যে দেশে এই জন্মশতবার্ষিকী পালন করছি, সেই দেশের নেতৃত্বে দিচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটিই হচ্ছে আমাদের পরম সোভাগ্য। আজ থেকেই আমরা জন্মশতবার্ষিকীর পালন করে যাচ্ছি। পুরো জাতির জন্য এটি আরেকটি সৌভাগ্য। গতকাল মঙ্গলবার রাতে চাঁদপুর সরকারি কলেজে বঙ্গবন্ধুর স্মারক স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী করোনা ভাইরাস সম্পর্কে বলেন, বাংলাদেশসহ সারা বিশে^ করোনা ভাইরাসের পরিস্থিতের কারণে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন পুনর্বিন্যাস করা হয়েছে। আগামীতে আমরা আরো বড় আকারে জন্মশতবার্ষিকী পালন করবো।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান খান, কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. এ.এস.এম. দেলওয়ার হোসেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান প্রমুখ।
