চাঁদপুর জেলা উন্নয়ন-সমন্বয় কমিটির সভা

করোনাভাইরাস নিয়ে আতংকের কিছু নেই
……..মো. মাজেদুর রহমান খান


সজীব খান
চাঁদপুর জেলা উন্নয়ন-সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
এসময় তিনি বলেন, বিশ্বে এখন করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করছে। আমাদের দেশেও এই ভাইরাস ছোবল মেরেছে। এ থেকে পরিত্রাণের জন্য সবাইকে সচেতন হতে হবে। এটা সরকারের নির্দেশ, প্রধানমন্ত্রীর নির্দেশ। নিজে নিজ থেকে সবাই সচেতন হতে হবে, যারা নিজেরা নিজেদের মধ্য থেকে সচেতন হবে না, তাহলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। নিয়মতান্ত্রিকভাবে চললেই আমরা করোনা থেকে মুক্ত থাকতে পারবো।
তিনি আরো বলেন, যারা বিদেশ ফেরত রয়েছে, তারা কমপক্ষে ১৪ দিন হোক কোয়ারেন্টেইনে থাকতে হবে। পরিবারের কারো সাথে থাকা যাবে না। এমনকি বিদেশ ফেরত ব্যক্তি যে বাটিতে খাবার খাবে, সেটাও ভালেভাবে ডিটারজেন্ট দিয়ে পরিস্কার করতে হবে। যারা বিদেশ থেকে এসে জনসমুক্ষে ঘুরাফেরা করবে, তাদের নাম-ঠিকানা প্রশাসনকে দিয়ে সহযোগিতা সবাইকে করতে হবে। আমাদের দেশকে করোনা মুক্ত রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে সচেতন হয়ে চলাচল করার নির্দেশ দিয়েছে। করোনা নিয়ে আতংকের কিছু নেই, সবাই একটু সচেতন হয়ে চললে, আমাদের দেশ কোনভাবে করোনা আক্রমন করতে পারবেন। তাই সচেতনের জন্য সবাই যার যার অবস্থান থেকে প্রচার প্রচারণা করে যেতে হবে। চাঁদপুরের প্রতিটি ইউনিয়নে বিদেশ ফেরত ব্যাক্তির খোঁজ খবর রাখার জন্য প্রতিটি ইউনিয়নের গ্রাম পুলিশকে দায়িত্ব দিয়ে নজরদারিতে রাখতে হবে। তারা কোনভাবে যাতে হাট-বাজার, একনকি জনসমুক্ষে না আসতে পারে, সেদিকে বেশি বেশি নজর রাখতে হবে। এ জন্য প্রশাসনকে কঠোর হতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, এনএসআই’র যুগ্ম-পরিচালক আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের সচিব মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ, চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হাবিব উল করিম, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, হাজিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া, কচুয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা দ্বীপায়ন দাস শুভ, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরি, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি বেগম, শাহরাস্তি উপজেলা নিবার্হী কর্মকর্তা শারমিন বেগম, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল হায়াত, চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. হাবিবুর রহমান মিয়া, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী বিভাগ মো. লেয়াসার ইবনে সাইফ, চাঁদপুর ডাক বিভাগের প্রকৌশলী মনজুরুল হক ভূঁইয়া, জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ নামরুল্লাহ, জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক মো. আ. রশিদ, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মো. ইলিয়াছ, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হুমায়ুন কবির, যুব উন্নয়নের উপ-পরিচালক সামছুজ্জামান, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বকতিয়ার উদ্দিন, পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা শাহাদাৎ হোসেন আকবর, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান, চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচারক মোহাম্মদ ফরিদ আহমেদ, বিএডিসি কর্মকর্তা কামরুল আহম্মেদ, পাট অধিদপ্তরের কর্মকর্তা সাইফুল আলম, বাখরাবাদ গ্যাসের এসিস্টেন্ট ম্যানেজার মো. মতিন মিয়া, চাঁদপুর নৌ বন্দর কর্মকর্তা মো. আবদুল রাজ্জাক, জেলা কর্মসংস্থানের সহকারী পরিচালক জসিম উদ্দিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কেবিএম জাকির হোসেন, বিআরটিএ সহকারী পরিচালক আনোয়ার হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সহকারী পরিচালক নূর হোসেন, ঔষুধ প্রশাসনের কর্মকর্তা মৌসুমী আক্তার, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, হাজীগঞ্জ পৌর মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন প্রমুখ।