মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, উদ্যোক্তা ও সুধীজনের সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকারের সভাপতিত্বে এবং সচিব গৌতম চন্দ্রের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ।
ইউএনও স্নেহাশীষ দাশ বলেন, এদেশের প্রতিটি ইউনিয়ন কমপ্লেক্স জনগণের সম্পদ। নাগরিক সুবিধা নিশ্চিতকরণের জন্য সরকার কোটি কোটি টাকা ব্যয় করে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ করছে। ইউনিয়ন পরিষদ জনগণের সেবাকেন্দ্র হিসেবে পরিণত করতে জনপ্রতিনিধিদের গুরু দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরো বলেন, দেশের ইউনিয়ন কমপ্লেক্সেগুলোতে বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিচালনার জন্য আলাদা আলাদা অফিস থাকায় সাধারণ জনগণ। এতে নাগরিক সুবিধা ভোগ করতে সক্ষম হচ্ছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রাণিসম্পদ, মৎস্য বিভাগসহ বিভিন্ন বিভাগের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নির্ধারিত কক্ষ রয়েছে। ইউনিয়ন কমপ্লেক্সগুলো গ্রামীণ সাধারণ মানুষের মিলনক্ষেত্র হিসাবে কাজ করছে।
তিনি বলেন, শুধু চেয়ারম্যান-মেম্বারদের অফিস হিসেবে ইউনিয়ন পরিষদকে চিহ্নিত না করে জনগণের মিলনক্ষেত্র হিসেবে সবার জন্য সমান সুযোগ অবশ্যই রাখতে হবে। নারী মেম্বারদের বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করতে হবে। নারীর ক্ষমতায়নে সরকার কাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রহিমা বেগম, শেফালী বেগম, মো. বোরহান উদ্দিন, ফুলচাঁন বর্মন, মো. দারুল ইসলাম, মো. শাহজাহান মিয়া, মিজানুর রহমান, উদ্যোক্তা জহিরুল হাসান মিন্টু, আইরিন আক্তার, উপজেলা ছাত্রলীগ সালাউদ্দিন আবির, দফাদার কালা চাঁন ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।
পরে ইউএনও স্নেহাশীষ দাশ ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। ইউএনও স্নেহাশীষ দাশ ইউনিয়ন পরিষদে পৌঁছলে চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার ও সদস্যরা তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। পরে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
১০ সেপ্টেম্বর, ২০২০।
