এরশাদ ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে গণতন্ত্রের যাত্রাপথ উন্মোচন করেছিলেন
……….সিরাজুল ইসলাম সিরু মিজি
স্টাফ রিপোর্টার
সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে চাঁদপুরে ওয়ার্ড জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ ডিসেম্বর) বিকেলে শহরের বিপণীবাগস্থ পার্টি হাউজে সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক ও পৌর জাতীয় পার্টির সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম সিরু মিজি।
তিনি তার বক্তব্যে বলেন, ১৯৯০ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে গণতন্ত্রের যাত্রাপথ উন্মোচন করেন। জাতীয় পার্টি তাই দিনটিকে সংবিধান সংরক্ষণ দিবস হিসেবে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করে আসছে। অযোগ্য কাউকে নেতৃত্ব দিলে কেউ মেনে নিবে না। সবাই সুশৃঙ্খলভাবে থাকুন আমরা আপনাদের পাশে সবসময় থাকবো। আমরা এমরানমুক্ত জাতীয় পার্টি চাই।
তিনি আরো বলেন, আমরা কারো ব্যক্তির দল করি না। আমরা দল করি হুসাইন মোহাম্মদ এরশাদ ও জিএম কাদের। আমরা নিজেদের পকেটের টাকা খরচ করে দল করি। পদ পদবী নিয়ে বসে থাকার দিন এখন আর নেই। দলের স্বার্থে কাজের লোককে দায়িত্ব দিতে হবে। আমরা জাতীয় পার্টি করি লোভ, লালসা ও কিছু পাওয়ার আশায় নয়, সম্মানের জন্য জাতীয় পার্ট করি।
পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম খানের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রিয় জাতীয় পার্টির সদস্য ও জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক বিএম নুরুজ্জামান, জেলা জাতীয় পার্টির সদস্য অ্যাড. মোহাম্মদ মহসীন খান, সাবেক দপ্তর সম্পাদক শাহাজাহান মাতাব্বর, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল হাসেম দর্জি, জেলা যুব সংহতির আহ্বায়ক গোলাম মোস্তফা নিঝুম পাটওয়ারী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. নাজমুল হোসেন গাজী, হাইমচর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব রায়হান মাহমুদ, জেলা যুব সংহতির যুগ্ম-আহ্বায়ক আলাউদ্দিন চৌধুরী, সদর উপজেলা যুব সংহতির আহ্বায়ক রফিকুল ইসলাম চান্দু, সদস্য সচিব হারুনুর রশীদ, যুগ্ম-আহ্বায়ক সেলিম শেখ, পৌর যুব সংহতির সদস্য সচিব ফারুক হোসেন আকাশ, বিষ্ণুপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শুক্কুর মাস্টার, রামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইকবাল হোসেন তালুকদার, মৈশাদী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শোয়েবুল আলম পলাশ, লক্ষ্মীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আ. হক বেপারী, চান্দ্রা ইউনিয়ন যুব সংহতির সভাপতি শাহাজালাল পাটওয়ারী, ২নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি সেন্তু বেপারী, সাধারণ সম্পাদক সিরু ছৈয়াল, সহ-সভাপতি সাগর মিয়া, ৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান গাজী, সাধারণ সম্পাদক রফিক বেপারী, ৪নং ওয়ার্ডে নেতা আল আমিন, ৬নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির বেপারী, ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি হোসেন মিজি, সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি নুরুজ্জামান কালু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদ জসিম বকাউলক, সহ-সভাপতি বিটু ছৈয়াল, ১১নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মেতালেব ভূঁইয়া, ১২নং ওয়ার্ড জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি দারোগা (অব) মুনসুর আখন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সেলিম খান, সহ-সাংগঠনিক ফারুক খান, ১৩নং ওয়ার্ড জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাজাহান শাজু, প্রচার আ. রশিদ গাজী, ১৪নং ওয়ার্ড জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি রেজ্জাক গাজী, আলমগীর দর্জি, ৮নং ওয়ার্ড যুব সংহতির সভাপতি মো. শাহাজাহান গাজীসহ জাতীয় পার্টি, যুব সংহতির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
০৭ ডিসেম্বর, ২০২০।
