বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে পৌর যুবলীগের আয়োজনে
হাজীগঞ্জ ব্যুরো
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুরের প্রতিবাদে হাজীগঞ্জে পৌর যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌর যুবলীগের আহ্বায়ক ও মেয়র প্রার্থী হায়দার পারভেজ সুজনের নেতৃত্বে রোববার (৬ ডিসেম্বর) বিকেলে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও ঢাকায় ভাস্কর্য নির্মাণে বিরোধিতার প্রতিবাদে যুবলীগের কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সম্মুখে প্রতিবাদ সমাবেশস্থলে এসে শেষ হয়। মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী, আলহাজ সফিকুল ইসরাম মীর ও আলহাজ কবির হোসেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আলী আশ্রাফ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আবু তালেব লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সত্য ভ্রত ভদ্র মিঠুন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলন, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি ধর প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহআলম, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজন চন্দ্র সাহা, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জনি চৌধুরী জসিম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ মোহন গাজী, উপজেলা যুবলীগ নেতা আবু বকর ছিদ্দিক সোহাগ, পৌর যুবলীগের সদস্য মহিবুর রহমান খোকন, হাসান গাজী, সরোয়ার হোসেন রনি, মোস্তাফিজুর রহমান সুজন, মানিক মজুমদার, রাশেদ আলম, আজিম মজুমদার, জসিম তপাদার, লিটন তালুকদার, চঞ্চল সাহা, আরিফ মুন্সী।
আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. মমিন, আবু আল মাসুদ, বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে উপস্থিত ছিলেন, সুমন অধিকারী, মাইনুদ্দিন মিজি, নন্দু দুলাল দাস, নাসির উদ্দিন, শরীফুল ইসলাম, ইকবাল গাজী, কবির হোসেন, মহন মজুমদার, ইমাম হাসান বাবলু, মিলন গাজী, ইয়াছিন বাপ্পি, মো. মহসিন, মনির হোসেন কাজী, মো. সোহাগ কাজী, মো. মাসুদ রানা, হাবিবুন নবী সোহেল, সেলিম মিজি, নাসির উদ্দিন জসিম, যুবলীগ নেতা সোহরাব, মাইকেল, আল-আমিন, মাইনু প্রমুখ।
০৭ ডিসেম্বর, ২০২০।
