
স্টাফ রিপোর্টার
‘সহায়ক প্রযুক্তির ব্যাবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যাক্তির অীধকার’ প্রতিপাদ্যকে ধারণ করে চাঁদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে চাঁদপুর সার্কিট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও অটিস্টিক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মঈনুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, অটিজমরা সমাজের বোঝা নয়। স্বাভাবিক শিশুদের মতো তাদের যত্ন নিতে হবে। কোন কিছু থেকে অটিজম শিশুদের বঞ্চিত করা যাবে না। অটিজম শিশুদের বেড়ে ওঠার জন্য সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। তাদের ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে। দেশের উন্নয়নের মূল স্রােতধারায় অটিজমসহ প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করতে হবে। অটিজম একটি মস্তিষ্কজনিত অসুখ। অটিজম আক্রান্ত শিশুদের সামাজিক জীবনে সুস্থভাবে বাঁচার অধিকার রয়েছে। আমাদের সচেতনতাই পারে অটিজম শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী প্রমুখ।
- Home
- প্রথম পাতা
- সচেতনতাই পারে অটিজম শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে
Post navigation
