সত্তরোর্ধ বৃদ্ধাকে রক্তদান করলেন জীবনদীপের বৈভব মজুমদার

 

 

 

স্টাফ রিপোর্টার

সত্তরোর্ধ এক বৃদ্ধাকে রক্তদান করলেন জীবনদীপের সাধারণ সম্পাদক বৈভব মজুমদার। সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টায় বেলভিউ হাসপাতালে এই রক্তদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বেলভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. হারুনুর রশীদ সাগর, জীবনদীপের উপদেষ্টা ডিকে মৃদুল দাস ও শুভ।

জানা যায়, নূরজাহান বেগম নামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধা রক্ত শূন্যতায় ভুগছিলেন। এমতাবস্থায় রোগীর মেয়ে রোটারিয়ান শাহীন আক্তার জীবনদীপের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা রোটারিয়ান অ্যাড. বিনয় ভূষণ মজুমদারের সাথে যোগাযোগ করেন। পরবর্তীতে জীবনদীপের সাধারণ সম্পাদক বৈভব মজুমদার (১৮) এক ব্যাগ বি পজেটিভ রক্তদান করেন।

জীবনদীপের কার্যক্রম সম্পর্কে জানার জন্য ঐ সংগঠনের উপদেষ্টা সাইফুদ্দীন খানের সাথে কথা বলেছি আমরা। উনি বলেন, জীবনদীপের কাজ চলছে। প্রতিদিনই আমাদের কাছে রক্ত দেয়া জন্য অনুরোধ আসে। রক্তদাতারা প্রস্তুত থাকে, কিন্তু অনেক সময়ই দেখা যায় রক্ত পরবর্তীতে লাগে না। জীবনদীপের পক্ষ থেকে বৈভব মজুমদার আজ রক্ত দিয়েছে। বয়স কম হওয়ার পরও সে সমাজসেবা এবং মানবিক কার্যক্রমে অবদান রাখছে।

৬ অক্টোবর, ২০২০।