নবী নোমান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিভাগের গ্রামীণ সড়ক মেরামত মাসে ফরিদগঞ্জ উপজেলায় ২১টি সড়ক মেরামতের কার্যক্রম শুরু হয়েছে।
ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদার জানান, ১ অক্টোবর থেকে সারাদেশের মতো আমরা ফরিদগঞ্জ উপজেলার মোট ২১টি মূল গ্রামীণ সড়ক মেরামত মাস উপলক্ষে সংস্কার করার উদ্যোগ নিয়েছি। এই এক মাসে এলজিইডি বিভাগের এলসিএস’র প্রায় দুইশ’ নারী কর্মীরা ২০টি সড়কের সোলডার মাটি দ্বারা সংস্কার এবং ফরিদগঞ্জ থেকে চান্দ্রা বাজার পর্যন্ত ৯ কিলোমিটার সড়ক বর্ষায় ক্ষতিগ্রস্ত অংশ মোবাইল ম্যান্টেইনেস করা হবে।
গত ১ অক্টোবর উপজেলার চান্দ্রা এলাকায় এই কার্যক্রমের যাত্রা শুরু করেন উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদার। এসময় উপস্থিত ছিলেন এলজিইডি বিভাগের সিও জহিরুল ইসলাম, কার্য সহকারী মতিউল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।
৬ অক্টোবর, ২০২০।
