সদর উপজেলার সিএ সাইফুল আলমের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের সিএ মো. সাইফুল আলম মজুমদারের দাফন সম্পন্ন হয়েছে। গত শুক্রবার বাদজুমা সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী পাটওয়ারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাযার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় ইমামতি করেন শাহতলী কামিল মাদরাসার ২য় মুহাদ্দিস মাও. আব্দুল মান্নান।
মরহুমের জানাযার আগে দৈনিক মেঘনা বার্তার সম্পাদক ও প্রকাশক মো. গিয়াসউদ্দিন মিলনের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী এরশ্বাদ মিয়াজী, শাহতলী কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাও. কামাল হোসেন, শাহমাহমুদপুর ইউপির চেয়ারম্যান স্বপন মাহমুদ, চাঁদপুর জেলা প্রশাসনের কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মো. নেছার আহমেদ তপাদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও মরহুমের ছোট ভাই মো. রাজু মজুমদার।
এসময় মরহুমের জানাযায় অংশগ্রহণ করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেলাল চৌধুরী, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিম, রামপুর ইউপির চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মো. হারুনুর রশিদ, প্রশাসনিক কর্মকর্তা শাহালম, চাঁদপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আনিসুর রহমান, শাহ্তলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো. হারুন-অর রশিদ, সহকারী অধ্যাপক মো. গোলাম সারওয়ার কচি, উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন পরিষদের সচিব ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি জেলা শাখার সভাপতি মো. সুলতান মাহমুদ, হানারচর ইউনিয়নের সচিব ও জেলা বাপসার সেক্রেটারী এম.এ কুদ্দুস রোকন, চাঁদপুর জেলা প্রশাসনের এডিসি জেনারেল কার্যালয়ের সিএ নাছির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কার্যালয়ের সিএ নাছির উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সিএ মমতাজ উদ্দিন মাসুদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের সিএ মো. দিদার হোসেন, জেলা প্রশাসনের এস.এ শাখার নাজির জাহাঙ্গীর আলম, হাজীগঞ্জ ইউএনও’র সিএ নুরুল্লাহ ফয়সাল, কচুয়া ইউএনও’র সিএ জাহাঙ্গীর আলমসহ জনপ্রতিনিধি, সুধীজনসহ সর্বস্থরের মসল্লিরা।
উল্লেখ্য, মরহুম সাইফুল আলম মজুমদার গত ১০ ডিসেম্বর ভোর সাড়ে ৬টায় ঢাকায় কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৪১ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে মেয়ে, ভাই ও বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন। পরে অবস্থার অবনতি হলে ভারতে উন্নত চিকিৎসাও গ্রহণ করেন।

১৩ ডিসেম্বর, ২০২১।