স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলা শিক্ষক সমিতি। বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তারা ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় গনি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, শাহতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন পাটওয়ারী, শিক্ষক মোহাম্মদ হোসেন, ঘোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র, শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক, দাসাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সেনগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নানুর রহমান, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, মৈশাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাও. আব্দুল মান্নান হোসেন, বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আকতার হোসেন, হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়েকালে নবাগত নির্বাহী কর্মকর্তা বলেন, দেশে শিক্ষার হার বৃদ্ধি করার জন্য শিক্ষকদের ভূমিকা অপরিসীম। সবার সমন্বয়ে চাঁদপুরকে নিরক্ষর মুক্ত করতে হবে। শিক্ষার হার বাড়াতে হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি চাঁদপুরের সন্তান, তাই শিক্ষামন্ত্রীর এলাকা হিসেবে চাঁদপুরে শতভাগ শিক্ষিত করতে হবে। স্কুলগুলোতে সামাজিক দূরত্বের বিষয়টি গুরুত্বসহকারে দেখতে হবে। স্বাক্ষরতার হার বাড়াতে হলে শিক্ষকদের দায়িত্ব বিকল্প নেই। আমার ইচ্ছা আছে, চাঁদপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়া তোলা, আমি যেখানে যাই, সেখানেই নতুনত্ব সৃষ্টি করি। আমার আশা ও ইচ্ছাকে বাস্তবায়নের জন্য চাঁদপুরের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।
৩১ ডিসেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা
