স্টাফ রিপোর্টার
জনতা ব্যাংক চাঁদপুর এরিয়া অফিসের প্রিন্সিপাল অফিসার মো. আবদুল কাদের হাজরার অবসরজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টায় ব্যাংকের উপ-মহাব্যবস্থাপকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অনুষ্ঠানে জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. শাহ-আলম মজুমদারসহ ব্যাংকের সব কর্মকর্তা ও কর্মচারীরা বিদায়ী প্রিন্সিপাল অফিসার মো. আবদুল কাদের হাজরাকে ফুলেল শুভেচ্ছা ও বিদায় সম্বর্ধনা ক্রেস্ট প্রদান করেন।
এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ইলারানী দত্ত, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মুসফিকুর রহমান, প্রিন্সিপাল অফিসার মো. শাহজালাল তপাদার, সিনিয়র অফিসার বলাই চন্দ্র, সিনিয়র অফিসার সঞ্জয় কুন্ড, সিনিয়র অফিসার মো. মাইনুদ্দিন, অফিসার আমিরুল ইসলাম, অফিসার মো. আল-আমিন, সিবিএ চাঁদপুরের সভাপতি মো. শরীফসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন বিদায়ী প্রিন্সিপাল অফিসার মো. আবদুল কাদের হাজরার সহধর্মিণী চাঁদপুর কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রায়হানা আক্তার সুরমা।
উল্লেখ্য, আবদুল কাদের হাজরা ১৯৮৫ সালের ২ মে জনতা ব্যাংকে চাকরিতে যোগদান করেন। এরপর থেকে সাফল্যের সাথে বিভিন্ন শাখায় ব্যবস্থাপকসহ গুরুত্বপূর্ণ পদে চাকরি করেন। গতকাল ৩০ ডিসেম্বর ছিল তার চাকরি জীবনের শেষ কর্মদিবস। তিনি মোট ৩৫ বছর ৮ মাস সুনামের সাথে কর্মজীবন পার করেছেন। তিনি দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর বড় ভগ্নিপতি।
৩১ ডিসেম্বর, ২০২০।
