সদর উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

 

মো. সিন্টু
চাঁদপুর সদর উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত নিয়মিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম দেওয়ান। পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, উপজেলা প্রকৌশলী এ এস এম রাশেদুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, রামপুর ইউপি চেয়ারম্যান মো. আল মামুন পাটোয়ারী, ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কাশেম খান, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খানজাহান আলী কালু পাটোয়ারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও চেয়ারম্যানবৃন্দ।
এ সময় জেলা আইন-শৃঙ্খলা কমিটির জাটকা নিধন রোধে বিভিন্ন পদক্ষেপ, ভিজিএফ চাল বন্টন প্রক্রিয়া, চুরি রোধে পদক্ষেপ, সদর উপজেলা পরিষদে নিরাপত্তা জোরদার নিয়ে পর্যালোচনা ও সমাধান প্রক্রিয়ার দিক-নির্দেশনা দেয়া হয়।
২১ মার্চ, ২০২১।