হাইমচর ব্যুরো
হাইমচরে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মার্চ) বেলা ১১ টায় আবদুল ওহাব সুফিয়া
ফাউন্ডেশন গন্ডামারার উদ্যোগে এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।
মোয়াজ্জেম হোসেন কলেজ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় পানি উন্নয়ন বোর্ড সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও বাগাদি গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের যে সংবর্ধনা বৃত্তি দেয়া হয়েছে সেটা তোমাদের কাছে একটা অলংকার। এ সংবর্ধনা তোমাদের প্রেরণা। সামনের দিকে আরো এগিয়ে যাওয়ার জন্যই আবদুল ওহাব সুফিয়া ফাউন্ডেশন নিজ অর্থায়নে তোমাদের বৃত্তি প্রদান করেছে। তোমাদের নিজেদের গড়ে তুলতে হবে। নিজেদের গড়ে তুলতে নিজের ইচ্ছে শক্তি থাকতে হবে। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার জন্য তার ইচ্ছাটাকে গুরুত্ব দিতে হবে। তোমাদের এ মেধাকে কাজে লাগাতে হবে। এ মেধা দিয়ে পরিবার পরিজন, আত্মীয়-স্বজনসহ দেশবাসীকে এগিয়ে নিয়ে যেতে হবে। তোমাদের মেধা পরিবার এবং দেশবাসীর সম্পদ। তোমাদের এ মেধাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র পরিচালক (যুগ্ম-সচিব) ড. শাহাদাত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী এসএম মফিজুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান এম এ বাশার ও হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলম।
২১ মার্চ, ২০২১।
