সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান বাস্তবায়নে চাঁদপুর ১৫নং ওয়ার্ড আ.লীগের মতবিনিময় সভা

এস এম সোহেল :
চাঁদপুর পৌর ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ ঘোষ।
ওয়ার্ড আ.লীগের সভাপতি মোজাম্মেল মাস্টারের সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক নূরে আলম আখন্দের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিম।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ওয়ার্ড আ.লীগের সহ-সভাপতি আবদুর রহমান তালুকদার, মো. ওমর ফারুক ঢালী, বাদশা মোল্লা, করিম গাজী, যুগ্ম-সাধারণ সম্পাদক আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক সুমন চৌধুরী, প্রচার সম্পাদক মফিজুল ইসলাম আখন্দ, যুব ও ক্রীড়া সম্পাদক শাহাদাৎ হোসেন মৃধা, দপ্তর সম্পাদক আবু হোসেন পাটওয়ারী, সদস্য বিল্লাল মোল্লা, মো. ইউনুছ, মো. জাকির হোসেন মৃধা, মো. আনোয়ার, গিয়াস উদ্দিন, আবুল হোসেন, ইউনুছ খান, স্বপন চক্রবর্তী, ইমাম সরকার, ইয়াছিন খন্দকার, মজিদ গাজী প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বিএনপির আমলে কোন উন্নয়ন হয়নি। তাদের ক্ষমতা থাকলে বলুক তাদের আমলে দৃশ্যমান কি কি কাজ হয়েছে। আপনারা জানেন আওয়ামী লীগের আমলে কি-কি উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। সবাইকে ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে কাজ করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। মাদকসেবক-বিক্রেতা, রাষ্ট্রবিরোধী ও রাজাকারদের কোনভাবে যেন সদস্য হতে না পারে সেদিকে বিশেষ নজর রাখতে হবে। জাতির জনকের সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ মানুষের দল। এই দল ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়, মানুষের উন্নয়ন হয়।