নূরে আলম খান
চাঁদপুর সদর উপজেলার সফরমালী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৬ ব্যাচ শিক্ষার্থীদের পূনর্মিলনীয় ও বন্ধু আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ৯টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ‘৮৬ ব্যাচের পক্ষ থেকে প্রাক্তন শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
হাবিব মাস্টারের সভাপতিত্বে এবং চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মনির হোসেন গাজী ও চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর সরকারের যৌথ পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন সফরমালী উচ্চ বিদ্যালয়ের জামে মসজিদের ইমাম হাফেজ মাও. শরিফ উল্লাহ।
অনুষ্ঠানে অতিথি বরণের পর পরিচয় পর্ব শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোস্তফা খান সফরী। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সফরমালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সোবহান, হারাধন, নুরুল ইসলাম ও মাও. ইদ্রিস খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সিনিয়র সাংবাদিক মির্জা জাকির, রাজরাজেশ্বর ইউপির চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী, সফরমালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, সহকারী প্রধান শিক্ষক হাসান আলী খান, চাঁদপুর আক্কাছ আলী রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোফরান হোসেন, চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড কাউন্সিলর খাইরুল ইসলাম নয়ন, হাজীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ ও অ্যাড. শামসুল ইসলাম মন্টু।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গিয়াস উদ্দিন কবির, মাসুদ খান, নুরে হাসনা মিলি, রুজি, ইলিয়াস হাজারী, জহিরুল ইসলাম জিন্টু মাল, জসিম উদ্দিন হাজারী, মহসিন প্রধানিয়া, জহিরুল হক, গোলাম হোসেন টিটু, সাইফুদ্দিন আহমেদ প্রমুখ।
দুপুর সাড়ে ১২টায় নামাজ এবং দুপুরের খাবারের বিরতির পর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুরের শিল্পীরা গান পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
পূনর্মিলনী ও বন্ধু আড্ডায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, কামরুজ্জামান কাজল, আলমগীর হোসেন, রাজিয়া মিলন, আলমগীর পাটোয়ারী, মোজাম্মেল হোসেন মিজি, মোজাম্মেল চৌধুরী, কুদ্দুস গাজী, মো. ফারুক, আলমগীর মিয়াজী, মান্নান ভাট, মনজুর আলম পাটোয়ারী, বারেক পাটোয়ারী, মুসলিম গাজী, রুহুল আমিন, কামাল হোসেন হাওলাদার, নাজমা, শফিকুর রহমান ফিরোজ, মিজানুর রহমান, শাহ আলম, নুরজাহান,পারভীন, তাহামিনা, আমিন বেপারী, জাকির হোসেন তালুকদার, শফিকুল ইসলাম, বুলু বেগম, নাসিমা আক্তার, শামসুন্নাহার, সিদ্দিকুর রহমান, কবির, ইমরান বেপারী, শামীম পাটোয়ারী, ফারুক মজুমদার, ফরহাদ হোসেন, আরিফ হোসেন মিজী, মাজহারুল কবির সুমন, আবু জাফর গাজী, ওমর খান, মোহাম্মদ আলী জিন্নাহ, মহিউদ্দিন, রহিম, মহসিন, মমিন খান, আজিজুল হক, কাজী সেরে আলম রিপন, মোসলেউদ্দিন লিটন, শাহীন, কামরুজ্জামান কাজল, মুজিবুর রহমান, কিশোর কুমার পাল, সাইফুদ্দিন আহমেদ ও তোফায়েল হোসেনসহ আরো অনেকে।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন ‘৮৬ ব্যাচের অন্যতম সদস্য আমির হাসান বাবলু, গিয়াস উদ্দিন ভূঁইয়া, আলমগীর সরকার, হাবিব মাস্টার ও জাহাঙ্গীর আলম শুক্কুর।
১৭ অক্টোবর, ২০২২।
