
নূরে আলম খান
সফরমালী উচ্চ বিদ্যালয় মাঠে বাহাদুরপুরের পীরের আগমন উপলক্ষে ২৪তম ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ করেন বাহাদুরপুরের পীরজাদা আলহাজ বিন ইয়ামিন।
মাহফিলে ওয়াজ করেন আলহাজ মাওলানা সালাউদ্দিন চাঁদপুরী, আলহাজ মাওলানা মো. জাকারিয়া আলম আল কাদরী, মাওলানা মাহাবুবুল হক (নূরে বাংলা), বাহাদুরপুরের পীরজাদা হাফেজ মাওলানা হানজালা আহমাদ, সফরমালী উচ্চ বিদ্যালয়ের জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. শরীফ চৌধুরী, আলহাজ হাফেজ মো. সোলায়মান।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলহাজ হাফেজ আলী আক্কাছ ও সমাজসেবক আব্দুল আজিজ খান দুদু।
