মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেছেন, সমবায়ের মাধ্যমে দেশের উন্নয়নে যুগোপযোগী সমবায় ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন। বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে মতলব উত্তর উপজেলা পরিষদের উপজেলা সমবায় দপ্তর পরিদর্শনকালে মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এ কথা বলেন।
এমএ কুদ্দুস বলেন, বর্তমান যুগে ডিজিটাল বাংলাদেশে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা আধুনিক প্রযুক্তিজ্ঞান সম্পন্ন ব্যবস্থাপনা গড়ে তুলে সমবায়ের মাধ্যমেই আমাদের দেশের উন্নয়ন করতে পারব। আর এজন্য দক্ষ সমবায়ীদের প্রশিক্ষণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
এমএ কুদ্দুস বলেন, সমবায়ের কাজে যারা দক্ষ, তাদের প্রশিক্ষণ দিতে হবে এবং সৎভাবে তারা যেন কাজ করে, সে বিষয়ে আমাদের গুরুত্ব দিতে হবে। বর্তমান সরকার ‘উন্নত জাতের গাভি পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন’ প্রকল্প বাস্তবায়ন করছে উল্লেখ করে এমএ কুদ্দুস বলেন, এর মাধ্যমে নারীদের সুদবিহীন, জামানতবিহীন, দীর্ঘমেয়াদি ১ লাখ ২০ হাজার টাকা করে ঋণ দেয়া হচ্ছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনসহ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
১০ ডিসেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- সমবায়ের কাজে যারা দক্ষ, তাদের প্রশিক্ষণ দিতে হবে
