স্টাফ রিপোর্টার
সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) চাঁদপুর জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ২৮ নভেম্বর কেন্দ্রিয় কমিটির সভাপতি এসএম সামছুল আলম নিক্সন, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল ও সাংগঠনিক সম্পাদক হাসান আলম সুমন
স্বাক্ষরিত ৭ সদস্যবিশিষ্ট চাঁদপুর জেলার এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
দৈনিক আমাদের অর্থনীতি ও দৈনিক আমাদের নতুন সময় চাঁদপুর জেলা প্রতিনিধি মিজান লিটনকে আহ্বায়ক ও দৈনিক চাঁদপুর প্রবাহের সহ-সম্পাদক মো. শাওন পাটওয়ারীকে সদস্য সচিব করে ৭ সদস্য কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটির সদস্যরা হলেন- অভিজিত রায় (দৈনিক মতলবের আলো), এসএম সোহেল (দৈনিক ইল্শেপাড়), জাহাঙ্গীর আলম রাজু (দৈনিক আলোকিত চাঁদপুর), মো. সজিব হাসান (বিডিসমাচার ২৪ ডটকম) ও ইমাম হোসেন গাজী (দৈনিক চাঁদপুর খবর)।
চাঁদপুর জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব কেন্দ্রিয় কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, সাংবাদিকদের স্বার্থ রক্ষায় সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- সম্মিলিত সাংবাদিক পরিষদের চাঁদপুর জেলা কমিটি অনুমোদন
