আলগী উত্তর ইউনিয়ন আ.লীগের সম্মেলন

সন্ত্রাস, দুর্নীতিবাজ মাদকাসক্তরা সংগঠনের নেতৃত্বে আসতে পারবে না
…………….ডা. জেআর ওয়াদুদ টিপু

সাহেদ হোসেন দিপু
উৎসবমুখর পরিবেশে হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নেতাকর্মীদের উদ্দেশে মোবাইল ফোনে বাংলাদেশ আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, আজকের এ সম্মেলনের মাধ্যমে যারা নেতৃত্বে আসবে তারা দলকে আরো গতিশীল করে গড়ে তুলবে বলে আমি মনে করি। এ নতুন নেতৃত্বের হাত ধরেই আমরা জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা গড়বো।
গতকাল শনিবার সকাল ১০টায় উত্তর আলগী ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমনত উল্লাহ বরকান্দাজের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মাকসুদ খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু।
তিনি বলেন, যারা ডা. দীপু মনির স্বামীর সুস্থতার জন্য দোয়া করেছেন তাদের কাছে ডা. দীপু মনির পরিবার চিরকৃতজ্ঞ। ডা. দীপু মনির স্বামী দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন বলে আমরা কামনা করছি।
তিনি আরো বলেন, সন্ত্রাস, দুর্নীতিবাজ ও মাদকাসক্তরা সংগঠনের নেতৃত্বে আসতে পারবে না। সঠিক নেতৃত্ব গড়ে তোলার জন্য আপনারা তৃণমূল পর্যায়ে থেকে তাদের বের করে আনতে হবে। ইউনিয়ন নেতা নয়, কেন্দ্রিয় নেতা হতে পারে এমন নেতৃত্ব দানকারীকে নির্বাচন করতে হবে।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতালেব জমাদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নূর হোসেন পাটওয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল এবং জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হুমায়ুন প্রধানীয়া, শাহজান মিয়া, সাংগঠনকি সম্পাদক মজিবুর রহমান বেপারী, জিএম জাহিদ, প্রচার সম্পাদক মুনচুর পাটওয়ারী, উপজেলা যুবলীগ সাবেক সভাপতি হাবিবুর রহমান বেগ, আতিকুর রহমান পাটওয়ারী, উপজেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক এসএম আল মামুন সুমন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি প্রমুখ।
২য় অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতালেব জমাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারীর পরিচালনায় সভাপতি পদে মো. শাহজান ভূঁইয়া, মাসুদুর রহমান উজ্জল, নুরুল হক বেপারী, নাছির বেপারী এবং সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান অপু শিকদার, মিন্টু পাটওয়ারী, আনোয়ার হোসেন কবিরাজ, আবুল হোসেন মেম্বার ও বাচ্চু খাঁনকে প্রস্তাব করা হয়।