সরস্বতী পূজা উপলক্ষে মতবিনিময় সভা


স্টাফ রিপোর্টার
আগামি ৩০ জানুয়ারি বিদ্যাদেবী সরস্বতী পূজা সুষ্ঠ,ি সুন্দর ও নিরাপদ ভাবগাম্ভীর্য পরিবেশে উদযাপনের লক্ষে চাঁদপুর সদর উপজেলার পূজা উদযাপন পরিষদের আগামি শুক্রবার সকাল ১০টায় কালিবাড়ি মন্দির প্রাঙ্গণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় চাঁদপুর সদর উপজেলার পূজা উদযাপন পরিষদের সকল সদস্য, পূজা মন্ডপের সভাপতি/সম্পাদকদের যথা সময় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানান সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুশিল কুমার সাহা ও সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর।