
মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের চরওয়েস্টার গ্রামের মো. রনি (২৮)কে ইয়াবা ও গাঁজাসহ আটক করেছে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির একটি টিম। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর বেড়ি বাঁধ থেকে লঞ্চঘাট যাওয়ার সড়কে চরওয়েস্টার গ্রামের জমশেদ মুন্সির ছেলে মো. রনির দেহ তল্লাশী করে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মহসিন।
আটক রনি জানায়, তিনি মোহনপুর বাজারের আবদুলের দোকান থেকে এ মাদক কিনে নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রনি দীর্ঘদিন ধরে মাদক নদী পাড় করে চরাঞ্চলে নিয়ে বিক্রির সাথে জড়িত রয়েছে।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান চালাই। অভিযানে রনির দেহ তল্লাশী করে তার কাজ থেকে ২ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
